ঢাকা, ০৮ জানুয়ারি – চার দিনের সফরে কুয়েতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (০৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
দেশটির ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে এ সফর করছেন ডা. শফিকুর রহমান।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কুয়েতের আরদিয়া সানাইয়ার টেন্টে (খেমায়) প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে যোগদান করার কথা রয়েছে জামায়াত আমিরের।
সূত্র: কালবেলা
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৫




মন্তব্য করুন