হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।

শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী আছেন ইনক্লুডিং এনআরবিরাও, যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও ঝটপট আসবেন না নিশ্চয়তা না মিললে। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে নিরাপ্ত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য। কাজেই আমরা দেখছি এবং আমাদের লক্ষ্য তো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যত শিগগিরই সম্ভব সেটা আমরা জানি। কাজেই এ লক্ষ্যেই সরকার কাজ করছে।

তবে রোডম্যাপ কবে নাগাদ আসবে তা বলেননি উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, একটা রোডম্যাপ এসে গেলে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্ট আসবে। ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। কারণ আমাদের তো বিপুল মানুষ শ্রমবাজারে ঢুকছে। তাদের জন্য এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে তো শুধু বিদেশে পাঠিয়েই হবে না, দেশেও বাড়াতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী আছেন ইনক্লুডিং এনআরবিরাও, যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও ঝটপট আসবেন না নিশ্চয়তা না মিললে। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে নিরাপ্ত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য। কাজেই আমরা দেখছি এবং আমাদের লক্ষ্য তো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যত শিগগিরই সম্ভব সেটা আমরা জানি। কাজেই এ লক্ষ্যেই সরকার কাজ করছে।তবে রোডম্যাপ কবে নাগাদ আসবে তা বলেননি উপদেষ্টা।তৌহিদ হোসেন বলেন, একটা রোডম্যাপ এসে গেলে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্ট আসবে। ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। কারণ আমাদের তো বিপুল মানুষ শ্রমবাজারে ঢুকছে। তাদের জন্য এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে তো শুধু বিদেশে পাঠিয়েই হবে না, দেশেও বাড়াতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১১ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×