হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় ২ লাখ মানুষ। হলিউডের কাছে হওয়ায় এখানে অনেক বিশ্বখ্যাত তারকাদের বাড়ি ছিল।আগুনে ধ্বংস হয়ে গেছে তাদের বাড়িও।

মেল গিবসন:

হলিউড তারকা মেল গিবসন জানিয়েছেন হলিউডে অবস্থিত তার দীর্ঘদিনে বাসা পুড়ে গেছে। জো রিগানের পডকাস্টে কথা বলার সময় তিনি এই খবর জানতে পারেন। খবর পাওয়ার পর ব্রেইভহার্ট ও ম্যাড ম্যাক্স তারকা নিউজন্যাশনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সেখানে ছিলাম আমি, সেখানেই আমার সব জিনিসপত্র। এই ”জিনিসপত্রের বোঝা” থেকে মুক্তি পেলাম আমি। কারণ এখন সবই ছাই হয়ে গেছে।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

স্যার অ্যান্থনি হপকিন্স:

সাইলেন্স অব দ্য ল্যাম্বস ও দ্য ফাদার—দুটি চলচ্চিত্রের জন্য অস্কার জেতা এই কিংবদন্তি অভিনেতারও দুটি বাড়ি পুড়েছে এই দাবানলে। তিনি বলেন, ‘(দাবানলের ধ্বংসযজ্ঞের পর) আমাদের সঙ্গে শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে।’

‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কার জেতা, দ্য বিগ লেবস্কি এবং আইরন ম্যানের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতাও দাবানলে মালিবুতে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন।

প্যারিস হিলটন:

৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী হিলটন এই দাবানলে মালিবু সৈকতের পাশে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছেন তিনি। ‘এটা কত হৃদয়বিদারক তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না,’ বলেন হিলটন।

এ ছাড়াও টপ গান মেইভরিক তারকা মাইলস টেলার, টিভি শো ‘শিটস ক্রিক’ তারকা ইউজিন লেভি, ‘দিস ইজ আস’ তারকা ম্যান্ডি মুর ও মিলো ভেন্টিমিলিয়া, অভিনেতা অ্যাডাম ব্রডিও দাবানলে বাড়ি হারিয়েছেন।

আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় ২ লাখ মানুষ। হলিউডের কাছে হওয়ায় এখানে অনেক বিশ্বখ্যাত তারকাদের বাড়ি ছিল।আগুনে ধ্বংস হয়ে গেছে তাদের বাড়িও।মেল গিবসন:হলিউড তারকা মেল গিবসন জানিয়েছেন হলিউডে অবস্থিত তার দীর্ঘদিনে বাসা পুড়ে গেছে। জো রিগানের পডকাস্টে কথা বলার সময় তিনি এই খবর জানতে পারেন। খবর পাওয়ার পর ব্রেইভহার্ট ও ম্যাড ম্যাক্স তারকা নিউজন্যাশনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সেখানে ছিলাম আমি, সেখানেই আমার সব জিনিসপত্র। এই ”জিনিসপত্রের বোঝা” থেকে মুক্তি পেলাম আমি। কারণ এখন সবই ছাই হয়ে গেছে।’স্যার অ্যান্থনি হপকিন্স:সাইলেন্স অব দ্য ল্যাম্বস ও দ্য ফাদার—দুটি চলচ্চিত্রের জন্য অস্কার জেতা এই কিংবদন্তি অভিনেতারও দুটি বাড়ি পুড়েছে এই দাবানলে। তিনি বলেন, ‘(দাবানলের ধ্বংসযজ্ঞের পর) আমাদের সঙ্গে শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে।’‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কার জেতা, দ্য বিগ লেবস্কি এবং আইরন ম্যানের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতাও দাবানলে মালিবুতে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন।প্যারিস হিলটন:৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী হিলটন এই দাবানলে মালিবু সৈকতের পাশে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছেন তিনি। ‘এটা কত হৃদয়বিদারক তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না,’ বলেন হিলটন।এ ছাড়াও টপ গান মেইভরিক তারকা মাইলস টেলার, টিভি শো ‘শিটস ক্রিক’ তারকা ইউজিন লেভি, ‘দিস ইজ আস’ তারকা ম্যান্ডি মুর ও মিলো ভেন্টিমিলিয়া, অভিনেতা অ্যাডাম ব্রডিও দাবানলে বাড়ি হারিয়েছেন।আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×