হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই (রবিবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটির ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে ২০% ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই (রবিবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। পরবর্তীতে ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটির ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে ২০% ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×