গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::
মহেশখালীতে ফের সরকারী ছুটির দিনেও থেমে নেই দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
১৮ জানুয়ারী (শনিবার) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে- বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এসময় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে নিত্যপণ্যের বিক্রয় মূল্যের তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ও সড়ক পরিবহন আইন,২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
- উখিয়ার সাংবাদিককে মৃত দেখিয়ে ভোটার তালিকা নাম কর্তন!
- কক্সবাজারে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত




মন্তব্য করুন