হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখা দু’টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে নোঙর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

মিয়ানমারের আরাকান আর্মি আটকের চারদিন পর পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুইটি জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ দুটি সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর জেটি ঘাটে নোঙর করেছে।

ওই জাহাজগুলো বিভিন্ন পণ্য নিয়ে ১২ জানুয়ারি মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে রওনা করেছিল। আসার পথে গত ১৬ জানুয়ারি সকালে মিয়ানমার মংডু শহরের হাইয়ন খালী নামক এলাকা বরাবর নাফ নদীতে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি।

জানা যায়, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজে মালামাল রয়েছে ৫৬ হাজার বস্তা সুপারি, আচার, শুঁটকি, কসমেটিক, কফিসহ অন্যান্য পণ্য। পণ্যের আমদানিকারকরা হলেন, ওমর ফারুক, শওকত আলী, এহেতেশামুল হক বাহাদুর, ছিদ্দিক, সাদ্দাম হোসেন, এমএ হাশেম, ওমর ওয়াহেদ সহ প্রমুখ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার ছৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে আসার পথে আটকে রাখে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে‌ জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। সোমবার দুপুরে দুটি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত ৪দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজ মধ্যে দুইটি জাহাজ সোমবার দুপুরে টেকনাফ স্থল বন্দর জেটিতে নোঙর করে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখা দু’টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে নোঙর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখা দু’টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে নোঙর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
মিয়ানমারের আরাকান আর্মি আটকের চারদিন পর পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুইটি জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ দুটি সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর জেটি ঘাটে নোঙর করেছে। ওই জাহাজগুলো বিভিন্ন পণ্য নিয়ে ১২ জানুয়ারি মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে রওনা করেছিল। আসার পথে গত ১৬ জানুয়ারি সকালে মিয়ানমার মংডু শহরের হাইয়ন খালী নামক এলাকা বরাবর নাফ নদীতে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। জানা যায়, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজে মালামাল রয়েছে ৫৬ হাজার বস্তা সুপারি, আচার, শুঁটকি, কসমেটিক, কফিসহ অন্যান্য পণ্য। পণ্যের আমদানিকারকরা হলেন, ওমর ফারুক, শওকত আলী, এহেতেশামুল হক বাহাদুর, ছিদ্দিক, সাদ্দাম হোসেন, এমএ হাশেম, ওমর ওয়াহেদ সহ প্রমুখ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার ছৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে আসার পথে আটকে রাখে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে‌ জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। সোমবার দুপুরে দুটি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করে। টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত ৪দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজ মধ্যে দুইটি জাহাজ সোমবার দুপুরে টেকনাফ স্থল বন্দর জেটিতে নোঙর করে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×