হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ১২ ফেব্রুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ৫ হাজার ৯২১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গড়ে আসনপ্রতি খরচ ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা।

নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এ চাহিদাপত্র পাওয়া গেছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব কে এম বলী নেওয়াজ জানান, ‘নির্বাচন’ খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন আয়োজনের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ঘাটতি আছে ৫ হাজার ৮৫৩ কোটি টাকা।

গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩শ কোটি টাকা চেয়েছিল ইসি। ওই নির্বাচনে ইসির চাওয়া ব্যয়ে আসনপ্রতি ৭ কোটি টাকার বেশি হিসাব করা হয়েছিল।

নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টার পরিকল্পনা অনুযায়ী এ বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ফেব্রুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ৫ হাজার ৯২১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গড়ে আসনপ্রতি খরচ ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা।নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এ চাহিদাপত্র পাওয়া গেছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব কে এম বলী নেওয়াজ জানান, ‘নির্বাচন’ খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন আয়োজনের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ঘাটতি আছে ৫ হাজার ৮৫৩ কোটি টাকা।গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩শ কোটি টাকা চেয়েছিল ইসি। ওই নির্বাচনে ইসির চাওয়া ব্যয়ে আসনপ্রতি ৭ কোটি টাকার বেশি হিসাব করা হয়েছিল।নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টার পরিকল্পনা অনুযায়ী এ বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×