হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় অপহৃত তিন রেষ্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

চট্টগ্রামের পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া অপহৃত ভিকটিমরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহের এর ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদনগদর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)। উদ্ধার হওয়া তিনজনই একটি রেষ্টুরেন্টের কর্মচারী।

আটক ব্যক্তির নাম মো. ইলিয়াছ (২৩)। তিনি পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকার মো. আলীর ছেলে।
মঙ্গলবার ভোররাতে পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আবদুল্লাহ আল নোমান, রাইমন ও মনজুর আলম অপহরণের শিকার হন। তাদেরকে এবিসি সড়কের বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে একটি নোহা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মো. রফিস বাদী হয়ে পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে ভিকটিম নোমানের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা। নড়েছড়ে বসে পুলিশ।

জানাগেছে, ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশ ভিকটিমসহ অপর দুজকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসেবে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে।

পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মো. ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অন্যান্য সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহরণ মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় অপহৃত তিন রেষ্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় অপহৃত তিন রেষ্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: চট্টগ্রামের পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অপহৃত ভিকটিমরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহের এর ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদনগদর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)। উদ্ধার হওয়া তিনজনই একটি রেষ্টুরেন্টের কর্মচারী। আটক ব্যক্তির নাম মো. ইলিয়াছ (২৩)। তিনি পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকার মো. আলীর ছেলে। মঙ্গলবার ভোররাতে পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে। জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আবদুল্লাহ আল নোমান, রাইমন ও মনজুর আলম অপহরণের শিকার হন। তাদেরকে এবিসি সড়কের বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে একটি নোহা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মো. রফিস বাদী হয়ে পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে ভিকটিম নোমানের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা। নড়েছড়ে বসে পুলিশ। জানাগেছে, ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশ ভিকটিমসহ অপর দুজকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে আটক করে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসেবে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে। পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মো. ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অন্যান্য সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহরণ মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×