হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ঢাকা ওয়াসার মজুত মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য আট সদস্যবিশিষ্ট একটি নজরদারি টিম গঠন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নজরদারি টিমের অনুমোদন দেন।

নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে ওই অফিস আদেশে জানানো হয়, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়। পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়‍্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসংগতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করতে হবে।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরে বাস্তবায়ন করছে কি না তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসংগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ঢাকা ওয়াসার মজুত মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য আট সদস্যবিশিষ্ট একটি নজরদারি টিম গঠন করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নজরদারি টিমের অনুমোদন দেন।নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে ওই অফিস আদেশে জানানো হয়, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়। পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়‍্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসংগতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করতে হবে।পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরে বাস্তবায়ন করছে কি না তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসংগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×