রোম, ০৪ মার্চ – ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।ফুসফুস সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভ্যাটিকান জানিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ব্রঙ্কাইটিস ধরা পড়ায় গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কাইটিসের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয়। পোপের অসুস্থতায় বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মের মানুষ উদ্বিগ্ন।
কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২
ভ্যাটিকান থেকে সন্ধ্যার আপডেটে জানানো হয়, সোমবার পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়েছে। শ্বাসযন্ত্রের অকার্যকরতার কারণে পোপের মৃত্যুও হতে পারে। কারণ, এই অবস্থায় ফুসফুস রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না অথবা শরীরে কার্বন ডাই অক্সাইড জমা হয়।
জেসুইটকে জেমেলির ১০ তলায় পোপদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্যুটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে , এখান থেকেই তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৪ মার্চ ২০২৫




মন্তব্য করুন