হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চোরাই টমটম গাড়ি, বন্দুক-গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেভিল হ্যান্ড অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী কতৃক ২৪ ঘন্টার আলাদা অভিযানে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি একটি এলজি (বন্দুক) ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর অভিযান টিম।
অপরদিকে থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার মইজ্জারটেক এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোঃ তৈয়ব (২৬), চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মোঃ রফিক এর ছেলে মোঃ নাজিম (২৫), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু শামার ছেলে মোঃ শফিউল আলম (২৪) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী (নতুন বাস ষ্টেশনের পিছনে) এলাকার খায়ের নুর ওরফে হাবিব নুরের ছেলে মোঃ রিফাত (২০)।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি তৈয়ব ও নাজিমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শফিউল আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপর আসামি মোঃ রিফাত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা নেওয়া হয়েছে।

ওসি বলেন, গ্রেফতারকৃত চারজনকে গতকাল
দুপুরে থানার মামলা মূলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চোরাই টমটম গাড়ি, বন্দুক-গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চোরাই টমটম গাড়ি, বন্দুক-গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেভিল হ্যান্ড অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী কতৃক ২৪ ঘন্টার আলাদা অভিযানে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি একটি এলজি (বন্দুক) ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর অভিযান টিম। অপরদিকে থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার মইজ্জারটেক এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোঃ তৈয়ব (২৬), চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মোঃ রফিক এর ছেলে মোঃ নাজিম (২৫), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু শামার ছেলে মোঃ শফিউল আলম (২৪) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী (নতুন বাস ষ্টেশনের পিছনে) এলাকার খায়ের নুর ওরফে হাবিব নুরের ছেলে মোঃ রিফাত (২০)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি তৈয়ব ও নাজিমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শফিউল আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপর আসামি মোঃ রিফাত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা নেওয়া হয়েছে। ওসি বলেন, গ্রেফতারকৃত চারজনকে গতকাল দুপুরে থানার মামলা মূলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×