হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ কোরিয়ার দাবানলে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, মৃত ১৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন




সিউল, ২৬ মার্চ – বিগত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, উইসেওং কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে ১৪ জন এবং সানচেওং কাউন্টির আগুনে বাকি চারজন মারা গেছেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

মৃতরা সবাই ষাট ও সত্তরোর্ধ্ব ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা।

লোকালয়ের কাছাকাছি আগুন প্রাণঘাতি রূপ নেওয়ায় অন্তত ২৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে। এমনকি দাবানল আক্রান্ত এলাকার নিকটবর্তী কারাগার থেকে বন্দিদেরও অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেছেন, দাবানলের নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব সদস্য মাঠে রয়েছেন। এমনকি, দেশে অবস্থানরত মার্কিন সেনারাও সাহায্য করতে এগিয়ে এসেছেন। তবে পরিস্থিতি আমাদের অনুকূলে নয়।

এদিকে, দাবানলের শিকার এলাকায় বুধবার পুরো দিনই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৬ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দক্ষিণ কোরিয়ার দাবানলে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, মৃত ১৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ কোরিয়ার দাবানলে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, মৃত ১৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিউল, ২৬ মার্চ – বিগত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, উইসেওং কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে ১৪ জন এবং সানচেওং কাউন্টির আগুনে বাকি চারজন মারা গেছেন।মৃতরা সবাই ষাট ও সত্তরোর্ধ্ব ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা।লোকালয়ের কাছাকাছি আগুন প্রাণঘাতি রূপ নেওয়ায় অন্তত ২৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে। এমনকি দাবানল আক্রান্ত এলাকার নিকটবর্তী কারাগার থেকে বন্দিদেরও অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে সরকার।ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেছেন, দাবানলের নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব সদস্য মাঠে রয়েছেন। এমনকি, দেশে অবস্থানরত মার্কিন সেনারাও সাহায্য করতে এগিয়ে এসেছেন। তবে পরিস্থিতি আমাদের অনুকূলে নয়।এদিকে, দাবানলের শিকার এলাকায় বুধবার পুরো দিনই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়।সূত্র: বাংলা ট্রিবিউনআইএ/ ২৬ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×