হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ এপ্রিল – বরাবরের মতো এবারের ঈদেও মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা। ঈদের দিন প্রেক্ষাগৃহে এসেছে মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’। এটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহও লক্ষ্য করা গেছে। তবে ‘বরবাদ’ মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে পড়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

‘বরবাদ’ পাইরেসি হয়েছে এমন অভিযোগে রাজধানীরর গুলশান থানায় গিয়েছিলেন সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। তারা জিডিও করেছেন।

আজ (১ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে থানা একটি জিডি হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিবো।’

নির্মাতা মেহেদি হাসান হৃদয় এ প্রসঙ্গে জানান, ‘বরবাদ’ দেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলছে। তবে ঠিক কোন হল থেকে পাইরেসি হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। নির্মাতা আরও বলেন, ‘আমরা এখন আইনিভাবে ব্যবস্থা নিচ্ছি।’

মুক্তির দিনই ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে দর্শকদের অনুরোধ জানানো হয়—‘বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন।’এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে। এটি শুধু আইনবিরুদ্ধ নয়, শিল্পের প্রতিও অবজ্ঞা।’

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ।

এনএন/ ০১ এপ্রিল ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ এপ্রিল – বরাবরের মতো এবারের ঈদেও মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা। ঈদের দিন প্রেক্ষাগৃহে এসেছে মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’। এটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহও লক্ষ্য করা গেছে। তবে ‘বরবাদ’ মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে পড়েছে বলে শোনা যাচ্ছে।‘বরবাদ’ পাইরেসি হয়েছে এমন অভিযোগে রাজধানীরর গুলশান থানায় গিয়েছিলেন সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। তারা জিডিও করেছেন।আজ (১ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে থানা একটি জিডি হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিবো।’নির্মাতা মেহেদি হাসান হৃদয় এ প্রসঙ্গে জানান, ‘বরবাদ’ দেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলছে। তবে ঠিক কোন হল থেকে পাইরেসি হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। নির্মাতা আরও বলেন, ‘আমরা এখন আইনিভাবে ব্যবস্থা নিচ্ছি।’মুক্তির দিনই ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে দর্শকদের অনুরোধ জানানো হয়—‘বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন।’এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে। এটি শুধু আইনবিরুদ্ধ নয়, শিল্পের প্রতিও অবজ্ঞা।’‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ।এনএন/ ০১ এপ্রিল ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×