হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই যোদ্ধাদের বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শনিবার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। এর অংশ হিসেবে শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন এনসিপির কেন্দ্রিয় নেতারা। এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।

তিনি জানান, শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে আসবেন। ওখানে জনসভা অনুষ্ঠিত হবে। যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইর থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে। সেই ভাবে প্রবেশ করতে পদযাত্রাটি। জনসভাটি জনারান্যে পরিণত হওয়া আশা করছি।

এস এম সুজা উদ্দিন বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোনও ঘটনা হবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। আশাকরি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নেবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

জুলাই যোদ্ধাদের বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই যোদ্ধাদের বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
Print Image
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শনিবার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। এর অংশ হিসেবে শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন এনসিপির কেন্দ্রিয় নেতারা। এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন। তিনি জানান, শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে আসবেন। ওখানে জনসভা অনুষ্ঠিত হবে। যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইর থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে। সেই ভাবে প্রবেশ করতে পদযাত্রাটি। জনসভাটি জনারান্যে পরিণত হওয়া আশা করছি। এস এম সুজা উদ্দিন বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোনও ঘটনা হবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। আশাকরি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নেবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×