হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবাসিক হোটেলের আড়ালে চলছিল ইয়াবা ব্যবসা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ এপ্রিল ২০২২, ০৭:৩২ অপরাহ্ন

রাজধানীর ভাটারা এলাকায় একটি চক্র দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলের আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই চক্রের আরও তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভাটারা থেকে একজন, নিকুঞ্জ থেকে একজন ও কাফরুল থেকে একজনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

আটকরা হলেন হোটেল মালিক রইস উদ্দিন রবি (৪৩), হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনি (৪০) তাদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা (৩৬), মোসা. শাহিদা বেগম (৪৫) ও মোছা রিমিয়ারা খাতুন (৩০)।

শনিবার (৯ এপ্রিল) ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

মেহেদী হাসান বলেন, একটি চক্র ভাটারা থানাধীন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে গোপন সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে হোটেল মালিক ও ম্যানেজারসহ এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।

তিনি বলেন, প্রথমে গতকাল রাতে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা এলাকা থেকে বাকি তিন জনকে আটক করা হয়। বাকি তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদ জানায়, তারা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এ হোটেল থেকে রাজধানীর বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। হোটেল পদ্মা ইন্টারন্যাশনালের (আবাসিক) মালিকসহ কর্মচারীদের সহযোগিতায় চক্রটি হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও লেনদেন করতেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

আবাসিক হোটেলের আড়ালে চলছিল ইয়াবা ব্যবসা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবাসিক হোটেলের আড়ালে চলছিল ইয়াবা ব্যবসা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
রাজধানীর ভাটারা এলাকায় একটি চক্র দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলের আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই চক্রের আরও তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভাটারা থেকে একজন, নিকুঞ্জ থেকে একজন ও কাফরুল থেকে একজনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা। আটকরা হলেন হোটেল মালিক রইস উদ্দিন রবি (৪৩), হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনি (৪০) তাদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা (৩৬), মোসা. শাহিদা বেগম (৪৫) ও মোছা রিমিয়ারা খাতুন (৩০)। শনিবার (৯ এপ্রিল) ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। মেহেদী হাসান বলেন, একটি চক্র ভাটারা থানাধীন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে গোপন সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে হোটেল মালিক ও ম্যানেজারসহ এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা। তিনি বলেন, প্রথমে গতকাল রাতে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা এলাকা থেকে বাকি তিন জনকে আটক করা হয়। বাকি তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদ জানায়, তারা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এ হোটেল থেকে রাজধানীর বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। হোটেল পদ্মা ইন্টারন্যাশনালের (আবাসিক) মালিকসহ কর্মচারীদের সহযোগিতায় চক্রটি হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও লেনদেন করতেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×