হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত উপকূলীয় অঞ্চল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন


চাঁদপুর, ২৬ জুলাই – নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে জোয়ারে স্বাভাবিকের চাইতে প্রায় ৩ ফুট পানির উচ্চতা বেড়েছে। এতে সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি প্রবেশ করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকায় মেঘনার পানির উচ্চতা বেড়েছে। এছাড়াও শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমা ৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এ বিষয়ে শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ীরা বলেন, বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।

এ ছাড়া, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দারা জানান, ফেরিঘাট এলাকায় পানি রাস্তা সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক জানান, চলতি মাসের মিটিংয়ে মৎস্য চাষিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। এরপরও উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ‘নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত উপকূলীয় অঞ্চল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত উপকূলীয় অঞ্চল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ২৬ জুলাই – নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে জোয়ারে স্বাভাবিকের চাইতে প্রায় ৩ ফুট পানির উচ্চতা বেড়েছে। এতে সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি প্রবেশ করেছে।শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকায় মেঘনার পানির উচ্চতা বেড়েছে। এছাড়াও শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমা ৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।এ বিষয়ে শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ীরা বলেন, বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।এ ছাড়া, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দারা জানান, ফেরিঘাট এলাকায় পানি রাস্তা সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে।এ বিষয়ে জানতে চাইলে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক জানান, চলতি মাসের মিটিংয়ে মৎস্য চাষিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। এরপরও উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ‘নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না বলেও মন্তব্য করেন তিনি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×