হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন


অ্যাথেন্স, ২৬ জুলাই – গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টাভ বেন-সুসান নামে দখলদার ইসরায়েলের ভুক্তভোগী ওই নাগরিক ।

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিবেদন অনুযায়ী, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরায়েলি পর্যটককেই আটক করেছিল পুলিশ।

গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি ওই পর্যটক সংবাদমাধ্যমটির কাছে দাবি করেছেন, গ্রীসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন তারা। ওই সময় অপর এক ইসরায়েলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অ্যাথেন্স, ২৬ জুলাই – গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টাভ বেন-সুসান নামে দখলদার ইসরায়েলের ভুক্তভোগী ওই নাগরিক ।শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদন অনুযায়ী, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরায়েলি পর্যটককেই আটক করেছিল পুলিশ।গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি ওই পর্যটক সংবাদমাধ্যমটির কাছে দাবি করেছেন, গ্রীসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন তারা। ওই সময় অপর এক ইসরায়েলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×