নাজিম উদ্দিন, পেকুয়া::
কক্সবাজারের পেকুয়ায় অচেতন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।
রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার একটি সড়কের ধারে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে ডা. মুজিবুর রহমান নিজেই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্যাকমো ও ক্লিনারসহ সংশ্লিষ্টরা তার সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি, তার জন্য খাবার, চিকিৎসা ও পোশাকের ব্যবস্থাও করেছেন তারা।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
ডা. মুজিবুর রহমান বলেন, নিঃসন্দেহে তিনি কারো আপনজন। হয়তো তার স্বজনরা তাকে খুঁজে ফিরছে। তাই আমি সকলকে অনুরোধ করছি এই ব্যক্তির ছবিটি শেয়ার করে তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন।
বর্তমানে হাসপাতালের একটি বেডে তিনি চিকিৎসাধীন আছেন। কেউ যদি তাকে চিনে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
###




মন্তব্য করুন