হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি ইউজি (UZI) অস্ত্র, দুটি একনলা গাদা বন্দুক, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (বডিসেট ফিউজসহ) এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে এই চিরুনি অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, একটি চার সদস্যের ডাকাত দল রঙ্গীখালীর গলাচিরা নামক পাহাড়ে সাময়িক আস্তানা গেড়ে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে বিজিবি এবং র‍্যাবের দুটি বিশেষ টহল দল গলাচিরা পাহাড়টি বাইরে থেকে ঘিরে ফেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পাহাড়ের সংকীর্ণ পথ ধরে নিজেদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দূর পাহাড় থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পরবর্তীতে বিজিবি এবং র‍্যাবের বিশেষ টহল দল ওই পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা উল্লিখিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রঙ্গীখালীতে এই ডাকাত দল মাদক চোরাচালান, গুম, খুন, চাঁদাবাজি, অপহরণসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে এবং হ্যান্ড গ্রেনেডগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিজিবি ও র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি ইউজি (UZI) অস্ত্র, দুটি একনলা গাদা বন্দুক, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (বডিসেট ফিউজসহ) এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে এই চিরুনি অভিযান চালানো হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, একটি চার সদস্যের ডাকাত দল রঙ্গীখালীর গলাচিরা নামক পাহাড়ে সাময়িক আস্তানা গেড়ে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে বিজিবি এবং র‍্যাবের দুটি বিশেষ টহল দল গলাচিরা পাহাড়টি বাইরে থেকে ঘিরে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পাহাড়ের সংকীর্ণ পথ ধরে নিজেদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দূর পাহাড় থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি এবং র‍্যাবের বিশেষ টহল দল ওই পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা উল্লিখিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রঙ্গীখালীতে এই ডাকাত দল মাদক চোরাচালান, গুম, খুন, চাঁদাবাজি, অপহরণসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে এবং হ্যান্ড গ্রেনেডগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিজিবি ও র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×