হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ জুলাই – বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস আজ। মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর ‘সংঘবদ্ধ অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৩০ জুলাই) বিভিন্ন সংস্থা, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের নানা সচেতনতামূলক কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন শুরু হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে মানবপাচার প্রতিরোধ দিবস ঘোষণা করে।

এই দিবসের মাধ্যমে মানবপাচারের ভয়াবহতা, শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয়।

জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিপ্রবেশের চেষ্টা করছে যেসব দেশের মানুষ, বাংলাদেশ এখন সেই তালিকায় বিশ্বে প্রথম। এ বছরের প্রথম ছয় মাসে অন্তত নয় হাজার ৭৩৫ জন বাংলাদেশি এভাবে ইতালি প্রবেশ করেছেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এভাবে ইতালি প্রবেশ করতে যাওয়া অনেক বাংলাদেশিকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি করে শারীরিক নির্যাতন করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে অর্থ। ঘটছে প্রাণহানিও। তবে এতকিছুর পরও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। গত এক যুগে এভাবে সাগর পথে ইউরোপে গেছেন অন্তত ৭০ হাজার মানুষ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুলাই – বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস আজ। মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর ‘সংঘবদ্ধ অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে বুধবার (৩০ জুলাই) বিভিন্ন সংস্থা, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের নানা সচেতনতামূলক কর্মসূচি রয়েছে।জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন শুরু হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে মানবপাচার প্রতিরোধ দিবস ঘোষণা করে।এই দিবসের মাধ্যমে মানবপাচারের ভয়াবহতা, শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয়।জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিপ্রবেশের চেষ্টা করছে যেসব দেশের মানুষ, বাংলাদেশ এখন সেই তালিকায় বিশ্বে প্রথম। এ বছরের প্রথম ছয় মাসে অন্তত নয় হাজার ৭৩৫ জন বাংলাদেশি এভাবে ইতালি প্রবেশ করেছেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এভাবে ইতালি প্রবেশ করতে যাওয়া অনেক বাংলাদেশিকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি করে শারীরিক নির্যাতন করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে অর্থ। ঘটছে প্রাণহানিও। তবে এতকিছুর পরও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। গত এক যুগে এভাবে সাগর পথে ইউরোপে গেছেন অন্তত ৭০ হাজার মানুষ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×