কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মুন্ডার ডেইল ঘাটে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে করে একটি বড় ইয়াবার চালান পাচারের প্রস্তুতি চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. ফরিদ আলম (৪০), ওই ইউনিয়নের খুরের মুখ জিরো পয়েন্ট এলাকার মো. নুরুল আফছার (২১), একই এলাকার মো. শওকত আলম (১৯) ও মো. আকিল (১৮)।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
র্যাব জানায়, অভিযানের সময় পালিয়ে যান গ্রেপ্তারকৃতদের সহযোগী আব্দুল গফুর (৩৫)। এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন