হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার, গোপনে সংগঠনের কার্যক্রম চালানোর দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উখিয়া কলেজ শাখার সভাপতি সৈয়দুল আমিন টিপুকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফলিয়াপাড়া রাস্তার মাথায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

উখিয়া থানার এসআই নোমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটককালে সৈয়দুল আমিন পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক টিপু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জুমের ছড়া পাহাড়ি এলাকায় পলাতক ছিল এবং সেখান থেকেই গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা নং ১৫(২)/২০২৫-এ দেশবিরোধী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, জনবদ্ধতা সৃষ্টি, ও হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার, গোপনে সংগঠনের কার্যক্রম চালানোর দাবি পুলিশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার, গোপনে সংগঠনের কার্যক্রম চালানোর দাবি পুলিশের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন
Print Image
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উখিয়া কলেজ শাখার সভাপতি সৈয়দুল আমিন টিপুকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফলিয়াপাড়া রাস্তার মাথায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। উখিয়া থানার এসআই নোমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটককালে সৈয়দুল আমিন পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক টিপু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জুমের ছড়া পাহাড়ি এলাকায় পলাতক ছিল এবং সেখান থেকেই গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা নং ১৫(২)/২০২৫-এ দেশবিরোধী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, জনবদ্ধতা সৃষ্টি, ও হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×