চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায়
মাছভর্তি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো.আবদুল্লাহ (৩৩) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: ছৈয়দের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে মাছ ভর্তি একটি পিকআপ ট্রাক টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিমধ্যে চকরিয়ায় উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে তিনি জানান।




মন্তব্য করুন