হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছেন বিজিবি জোয়ানরা।

আটককৃতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের আবদুল গফুর ও গুলতাজ বেগমের পুত্র সিএনজি চালক মোঃ মীর কাশেম (৩২) এবং একই এলাকার মো:আব্দুল জব্বার ও তৈয়বা বেগমের পুত্র মোঃ মুসা (৩০)।

১২ এপ্রিল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, হোয়াইক্যং বিওপি’র তুলাতলী রাস্তার মোড় দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল তুলাতলী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এসময় কারীঙ্গাঘোনা হতে পালংখালীগামী একটি সিএনজি অস্থায়ী চেকপোস্টে সিএনজিটি তল্লাশীকালীন পিছনের সীটে বসা দুই জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে পুঙ্খানুপুংখভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক সিএনজি’র চালকের সীটের নিচ হতে ৩০ হাজার পিস এবং সিএনজি চালকের ডান ও বাম পায়ে ফিটিং অবস্থায় ১০ হাজার করে ২০ হাজার পিসসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ২টি মোবাইল ফোন এবং সিএনজিটিও আটক করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,আটককৃত মাদক পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছেন বিজিবি জোয়ানরা। আটককৃতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের আবদুল গফুর ও গুলতাজ বেগমের পুত্র সিএনজি চালক মোঃ মীর কাশেম (৩২) এবং একই এলাকার মো:আব্দুল জব্বার ও তৈয়বা বেগমের পুত্র মোঃ মুসা (৩০)। ১২ এপ্রিল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, হোয়াইক্যং বিওপি’র তুলাতলী রাস্তার মোড় দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল তুলাতলী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় কারীঙ্গাঘোনা হতে পালংখালীগামী একটি সিএনজি অস্থায়ী চেকপোস্টে সিএনজিটি তল্লাশীকালীন পিছনের সীটে বসা দুই জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে পুঙ্খানুপুংখভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক সিএনজি’র চালকের সীটের নিচ হতে ৩০ হাজার পিস এবং সিএনজি চালকের ডান ও বাম পায়ে ফিটিং অবস্থায় ১০ হাজার করে ২০ হাজার পিসসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ২টি মোবাইল ফোন এবং সিএনজিটিও আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,আটককৃত মাদক পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×