হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে তল্লাশি ২৪০০ ইয়াবাসহ পাচারকারী ব্যক্তি গ্রেপ্তার

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকিতে তৃতীয় দিনের অভিযানে মোটর সাইকেল থামিয়ে আরোহী এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করেছে ২৪০০ পিস্ ইয়াবা বড়ি। এসময় পাচারকারী ব্যক্তি মোঃ আফসার উদ্দিন (৪২) কে গ্রেপ্তার ও তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশের অভিযান টিম।

শুক্রবার (৮ আগস্ট) বেলা এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার
ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে পুলিশের তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ধরা পড়ে এ পাচারকারী।

গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদপাড়ার মৃত আবদুল বারীর ছেলে। চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ মহাসড়কে একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। অভিযানের তৃতীয় দিনে শুক্রবার বেলা এগারোটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সন্দেহভাজন একটি মোটর সাইকেলকে থামানো হয়।
ওইসময় মোটর সাইকেল ওই ব্যক্তির সাথে একটি ব্যাগে তল্লাশি করে পুলিশ ২৪০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করে। পরে পাচারকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ওসি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আফসার উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে তল্লাশি ২৪০০ ইয়াবাসহ পাচারকারী ব্যক্তি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে তল্লাশি ২৪০০ ইয়াবাসহ পাচারকারী ব্যক্তি গ্রেপ্তার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকিতে তৃতীয় দিনের অভিযানে মোটর সাইকেল থামিয়ে আরোহী এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করেছে ২৪০০ পিস্ ইয়াবা বড়ি। এসময় পাচারকারী ব্যক্তি মোঃ আফসার উদ্দিন (৪২) কে গ্রেপ্তার ও তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশের অভিযান টিম। শুক্রবার (৮ আগস্ট) বেলা এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে পুলিশের তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ধরা পড়ে এ পাচারকারী। গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদপাড়ার মৃত আবদুল বারীর ছেলে। চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ মহাসড়কে একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। অভিযানের তৃতীয় দিনে শুক্রবার বেলা এগারোটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সন্দেহভাজন একটি মোটর সাইকেলকে থামানো হয়। ওইসময় মোটর সাইকেল ওই ব্যক্তির সাথে একটি ব্যাগে তল্লাশি করে পুলিশ ২৪০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করে। পরে পাচারকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ। ওসি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আফসার উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×