হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারে এগিয়ে এলেন পেকুয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা বেড়িবাঁধ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ। রবিবার (১০ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় তিনি ব্যক্তি উদ্যোগে সংস্কার কাজে নেমে পড়েন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ২০ বছর আগে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সড়কটি ইট বিছিয়ে উন্নয়ন করেছিলেন। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন অবহেলিত সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা, ইট উঠে গেছে, যান চলাচল বন্ধ, এমনকি পায়ে হেঁটেও চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে প্রায় ৪-৫ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

আহছান উল্লাহ জানান, মিজ্জির পাড়া থেকে সাঁকোরপাড় স্টেশনের পুরাতন ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক ইট ও বালু দিয়ে সংস্কার করা হচ্ছে। এতে স্থানীয়রা সহযোগিতা করছেন এবং এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে।

তিনি বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণে। দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় জনগণের দুর্ভোগ লাঘবে আমরা এগিয়ে এসেছি। তবে আমাদের মূল দাবি টেকসই উন্নয়ন।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

সংস্কারকৃত সড়কটি সৈকতপাড়া, বলির পাড়া, মুরার পাড়া, আবাসন ও পূর্ব মেহেরনামা এলাকার মানুষ ব্যবহার করে। এছাড়া শিলখালী উচ্চ বিদ্যালয়, পহরচাঁদা ফাযিল মাদরাসা, শিলখালী মডেল কেজি স্কুল, এমএস পাবলিক স্কুল ও পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে।

ওয়াপদা বেড়িবাঁধ হতে মুবিনের দোকান পর্যন্ত ১৪ চেইন সড়কও একইভাবে সংস্কার করা হবে। যার ফলে মানুষের যাতায়াত করতে কিছুটা কষ্ট দুর হবে।

ইউপির সাবেক সদস্য মুহাম্মদ রিদুওয়ান বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। বারবাকিয়া খাল (স্থানীয়দের ভাষায় ফাঁড়িখাল) লাগোয়া বেড়িবাঁধ। বর্ষায় পানির তোড়ে প্রায় বিধ্বস্ত সড়কটি। সড়কটি অধিকাংশ ভাঙ্গা। সেই ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখন আপাতত ব্যক্তি উদ্যোগে সংস্কার হলেও আমাদের প্রাণের দাবী টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী ইটদ্বারা উন্নয়ন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারে এগিয়ে এলেন পেকুয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারে এগিয়ে এলেন পেকুয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা বেড়িবাঁধ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ। রবিবার (১০ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় তিনি ব্যক্তি উদ্যোগে সংস্কার কাজে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ২০ বছর আগে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সড়কটি ইট বিছিয়ে উন্নয়ন করেছিলেন। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন অবহেলিত সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা, ইট উঠে গেছে, যান চলাচল বন্ধ, এমনকি পায়ে হেঁটেও চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে প্রায় ৪-৫ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। আহছান উল্লাহ জানান, মিজ্জির পাড়া থেকে সাঁকোরপাড় স্টেশনের পুরাতন ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক ইট ও বালু দিয়ে সংস্কার করা হচ্ছে। এতে স্থানীয়রা সহযোগিতা করছেন এবং এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে। তিনি বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণে। দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় জনগণের দুর্ভোগ লাঘবে আমরা এগিয়ে এসেছি। তবে আমাদের মূল দাবি টেকসই উন্নয়ন। সংস্কারকৃত সড়কটি সৈকতপাড়া, বলির পাড়া, মুরার পাড়া, আবাসন ও পূর্ব মেহেরনামা এলাকার মানুষ ব্যবহার করে। এছাড়া শিলখালী উচ্চ বিদ্যালয়, পহরচাঁদা ফাযিল মাদরাসা, শিলখালী মডেল কেজি স্কুল, এমএস পাবলিক স্কুল ও পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। ওয়াপদা বেড়িবাঁধ হতে মুবিনের দোকান পর্যন্ত ১৪ চেইন সড়কও একইভাবে সংস্কার করা হবে। যার ফলে মানুষের যাতায়াত করতে কিছুটা কষ্ট দুর হবে। ইউপির সাবেক সদস্য মুহাম্মদ রিদুওয়ান বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। বারবাকিয়া খাল (স্থানীয়দের ভাষায় ফাঁড়িখাল) লাগোয়া বেড়িবাঁধ। বর্ষায় পানির তোড়ে প্রায় বিধ্বস্ত সড়কটি। সড়কটি অধিকাংশ ভাঙ্গা। সেই ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখন আপাতত ব্যক্তি উদ্যোগে সংস্কার হলেও আমাদের প্রাণের দাবী টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী ইটদ্বারা উন্নয়ন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×