হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেলওয়ের লোকোমোটিভ কিনতে তালিকা যাচাই-বাছাইয়ে তদন্ত কমিটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন


ঢাকা, ১১ আগস্ট – বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের খসড়া স্পেসিফিকেশন (পরিচালন ক্ষমতা) যাচাই-বাছাই করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত স্পেসিফিকেশন নিয়ে ওঠা বিভিন্ন আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)।

অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজন অনুযায়ী কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের আওতায় এ ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম চলছে। প্রকল্পের অংশ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ একটি খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করে। তবে সেটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

গঠিত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেলওয়ের লোকোমোটিভ কিনতে তালিকা যাচাই-বাছাইয়ে তদন্ত কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেলওয়ের লোকোমোটিভ কিনতে তালিকা যাচাই-বাছাইয়ে তদন্ত কমিটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ আগস্ট – বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের খসড়া স্পেসিফিকেশন (পরিচালন ক্ষমতা) যাচাই-বাছাই করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত স্পেসিফিকেশন নিয়ে ওঠা বিভিন্ন আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)।অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজন অনুযায়ী কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের আওতায় এ ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম চলছে। প্রকল্পের অংশ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ একটি খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করে। তবে সেটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।গঠিত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×