হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন


ক্যানবেরা, ১১ আগস্ট – আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এর মাধ্যমে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর একই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।

আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) তাদের রাষ্ট্র নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন,দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভিক্ষ ও কষ্টের অবসান ঘটানোর সর্বোত্তম পথ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ইসরায়েল এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। ২০২৩ সাল থেকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় মোট ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যৎ রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। কারণ তাদের মতে এতে হামাস উপকৃত হবে। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কার্যকর সরকার না থাকায় এখনই স্বীকৃতির প্রশ্ন ওঠে না।

রোববার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াসহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকারী দেশগুলোর সমালোচনা করেন।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে এর স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা আছে, যা ভোটাধিকারের সুযোগ না দিলেও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ১১ আগস্ট – আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এর মাধ্যমে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর একই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) তাদের রাষ্ট্র নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন,দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভিক্ষ ও কষ্টের অবসান ঘটানোর সর্বোত্তম পথ।ইসরায়েল এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’।হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। ২০২৩ সাল থেকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় মোট ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যৎ রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। কারণ তাদের মতে এতে হামাস উপকৃত হবে। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কার্যকর সরকার না থাকায় এখনই স্বীকৃতির প্রশ্ন ওঠে না।রোববার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াসহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকারী দেশগুলোর সমালোচনা করেন।বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে এর স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা আছে, যা ভোটাধিকারের সুযোগ না দিলেও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেয়।সূত্র: জাগো নিউজএনএন/ ১১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×