কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ‘অস্ত্র সহ অনুপ্রবেশকারি’ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ১টি এ কে ৪৭, ৫২ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত হলো বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জবুনিয়া এলাকার বাসিন্দা চিংমং তঞ্চঙ্গ্যা এর পুত্র জীবন তঞ্চঙ্গ্যা (২১)।
সোমবার সকাল পৌণে ৯ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে আরাকান আর্মির হেফাজতে নেওয়া সদস্যের অনুপ্রবেশের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি আরাকান আর্মির সদস্য ছিলেন। ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত ব্যক্তির ভাষ্যমতে প্রায় ৩শ জন আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারা যে কোন সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণের উদ্দেশ্যে প্রবেশ করতে পারে।
লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির এই সদস্যকে হেফাজতে নেয়।
“ ঘটনাটি তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির আটক সদস্যকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। “
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় সে অস্ত্র সহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন




মন্তব্য করুন