হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে নৌবাহিনীর হাতে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ‘কুখ্যাত ডাকাত’ দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দিলু মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে নৌবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নস্থ কম্বনীয়াপাড়ায় অভিযান চালিয়ে নৌবাহিনী তাকে আটক করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাত তার নিজ বাসায় অবস্থান করছে জানতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে নৌবাহিনীর হাতে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে নৌবাহিনীর হাতে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ‘কুখ্যাত ডাকাত’ দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দিলু মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে নৌবাহিনী। বুধবার (১৩ আগস্ট) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নস্থ কম্বনীয়াপাড়ায় অভিযান চালিয়ে নৌবাহিনী তাকে আটক করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাত তার নিজ বাসায় অবস্থান করছে জানতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×