হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ আগস্টের প্রেক্ষিতে অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ আগস্ট – রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা ১৫ আগস্টের প্রেক্ষিতে অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই তাদের সড়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। নিরাপত্তার জন্য পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), কৃষক লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬), পল্লবী থানা ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪), সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু (৫৫), দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭), ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) এবং বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড গোয়াল নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।

ডিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৫ আগস্টের প্রেক্ষিতে অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ আগস্টের প্রেক্ষিতে অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ আগস্ট – রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা ১৫ আগস্টের প্রেক্ষিতে অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই তাদের সড়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। নিরাপত্তার জন্য পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে কাজ করছে।এদিকে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), কৃষক লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬), পল্লবী থানা ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪), সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু (৫৫), দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭), ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) এবং বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড গোয়াল নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।ডিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×