হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন


কলকাতা, ১৫ আগস্ট – SIR নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন ফেলে আসা সময়ের কথা। মনে করালেন দেশের ফেলে আসা অর্থনীতির কথা। তোপের পর তোপ দাগলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। মমতার স্পষ্ট কথা, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের জন্য যে সব নথি চাওয়া হচ্ছে, তার অনেক নথিই সাধারণ মানুষের কাছে নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে SIR নিয়েও সুর চড়ান।

দেশের ফেলে আসা ইতিহাসের কথা মনে করিয়ে মমতা বলেন, “আগে ৮০ থেকে ৯০ শতাংশ লোকের গ্রামে মাটির ঘরে জন্ম হত, তখন বার্থ সার্টিফিকেট কোথা থেকে পেত? আমরা তো স্কুল সার্টফিকেটকেই বার্থ সার্টিফিকেট বলে জানি। আধার কার্ড করল, তার জন্য মানুষকে পয়সা দিতে হল, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হল। কত ডকুমেন্ট দেখাতে হল। এখন বলছে তাও চলবে না। একটা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড কেন অ্যালাউ হবে না?”

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিয়ে তিনি বলেন, “স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি স্বাধীনতা আমি কাউকে কেড়ে নিতে দেব না। এটা আমাদের অধিকার। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী পড়বে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই!”

সূত্র: টিভি নাইন
এনএন/ ১৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৫ আগস্ট – SIR নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন ফেলে আসা সময়ের কথা। মনে করালেন দেশের ফেলে আসা অর্থনীতির কথা। তোপের পর তোপ দাগলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। মমতার স্পষ্ট কথা, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের জন্য যে সব নথি চাওয়া হচ্ছে, তার অনেক নথিই সাধারণ মানুষের কাছে নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে SIR নিয়েও সুর চড়ান।দেশের ফেলে আসা ইতিহাসের কথা মনে করিয়ে মমতা বলেন, “আগে ৮০ থেকে ৯০ শতাংশ লোকের গ্রামে মাটির ঘরে জন্ম হত, তখন বার্থ সার্টিফিকেট কোথা থেকে পেত? আমরা তো স্কুল সার্টফিকেটকেই বার্থ সার্টিফিকেট বলে জানি। আধার কার্ড করল, তার জন্য মানুষকে পয়সা দিতে হল, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হল। কত ডকুমেন্ট দেখাতে হল। এখন বলছে তাও চলবে না। একটা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড কেন অ্যালাউ হবে না?”এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিয়ে তিনি বলেন, “স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি স্বাধীনতা আমি কাউকে কেড়ে নিতে দেব না। এটা আমাদের অধিকার। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী পড়বে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই!”সূত্র: টিভি নাইনএনএন/ ১৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×