হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার চকরিয়া-পেকুয়ার ১০ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১০:২৪ অপরাহ্ন

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ১৬ ইউনিয়নের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়া ১০ জন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মোঃ সাইকুল ইসলাম, কোনাখালী ইউনিয়নের দিদারুল হক চৌধুরী, কাকারা ইউনিয়ন মোঃ সাহাব উদ্দিন, ইছমত-ই-এলাহী, পেকুয়া সদর ইউনিয়নের ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সৈয়দ নুর এবং উজানটিয়া ইউনিয়নের তোফাজ্জল করিম।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া-পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ইতোমধ্যে ১০ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ।

মেয়র বলেন, প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও কেন্দ্রীয়ভাবে নেত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।

পাশাপাশি যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে ওপেন কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এবার চকরিয়া-পেকুয়ার ১০ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার চকরিয়া-পেকুয়ার ১০ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১০:২৪ অপরাহ্ন
Print Image
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ১৬ ইউনিয়নের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়া ১০ জন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মোঃ সাইকুল ইসলাম, কোনাখালী ইউনিয়নের দিদারুল হক চৌধুরী, কাকারা ইউনিয়ন মোঃ সাহাব উদ্দিন, ইছমত-ই-এলাহী, পেকুয়া সদর ইউনিয়নের ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সৈয়দ নুর এবং উজানটিয়া ইউনিয়নের তোফাজ্জল করিম। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া-পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ইতোমধ্যে ১০ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। মেয়র বলেন, প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও কেন্দ্রীয়ভাবে নেত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে ওপেন কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×