টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১টি ইজিবাইকসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,সোমবার (১৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন