কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-এর সহ-সভাপতি নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বড়ঘোপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেজাম উদ্দিন (২১) আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হকদার পাড়ার বাসিন্দা ফজল কাদেরের ছেলে।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন নেজাম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে বড়ঘোপ বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন