কক্সবাজারের উখিয়ার সদর বিটের আওতাধীন লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা ১৪ টি স্হাপনা গুটিয়ে দিয়েছেন বনবিভাগ।
এসব জবর দখলকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান জানিয়েছেন।
সোমবার( ১৮ আগষ্ট)সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বিটের লম্বাশিয়া ওয়ান ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি,নয়ন চন্দ্র সুত্র ধর,মোহাম্মদ সালা উদ্দিন, ইলিয়াস খন্দকার ও এপিবিএন পুলিশ উপস্থিত ছিলেন।
বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।




মন্তব্য করুন