হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদালতে রায় শোনার পরপরই আসামির স্ট্রোক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১৮ আগস্ট – চট্টগ্রামের পটিয়া আদালতে রায় ঘোষণার পর আজগর আলী (৪০) নামে এক আসামি স্ট্রোক করেছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে কাঠগড়া থেকে আজগর আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আজগর আলী পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ফজল আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন মাসে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি আজগর। মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে বিচার কার্যক্রম শুরু করে আদালত। পটিয়া আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি আজগর। আদালত রায়ে আসামি আজগরকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই স্ট্রোক করেন আজগর।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রায় ঘোষণা পর স্ট্রোক করেন আসামি আজগর। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদালতে রায় শোনার পরপরই আসামির স্ট্রোক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদালতে রায় শোনার পরপরই আসামির স্ট্রোক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৮ আগস্ট – চট্টগ্রামের পটিয়া আদালতে রায় ঘোষণার পর আজগর আলী (৪০) নামে এক আসামি স্ট্রোক করেছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।পরে কাঠগড়া থেকে আজগর আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।আজগর আলী পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ফজল আহমেদ।পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন মাসে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি আজগর। মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে বিচার কার্যক্রম শুরু করে আদালত। পটিয়া আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি আজগর। আদালত রায়ে আসামি আজগরকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই স্ট্রোক করেন আজগর।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রায় ঘোষণা পর স্ট্রোক করেন আসামি আজগর। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×