হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বরিশাল থেকে খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়োজিদ সিনা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন


খুলনা, ২১ আগস্ট – নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে (২৯) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল থেকে গ্রেফতারের পর সিনাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছায় পুলিশ।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ জান্নাত সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। খুলনা সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে খুলনায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে। বুধবার (২০ আগস্ট) অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বরিশাল থেকে খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়োজিদ সিনা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বরিশাল থেকে খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়োজিদ সিনা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ২১ আগস্ট – নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে (২৯) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল থেকে গ্রেফতারের পর সিনাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছায় পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ জান্নাত সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। খুলনা সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে খুলনায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে। বুধবার (২০ আগস্ট) অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ২১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×