হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ার ডাকাত দলের প্রধান রবি সহ আটক ৫ : অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৯:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় বেশকিছু অস্ত্র ও গুলিসহ চিহ্নিত ডাকাতদলের প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুর ২ টায় র‌্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউছুপ।

আটকরা হল, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে রবি উল্লাহ ওরফে রবি ডাকাত (৪০), একই এলাকার মৃত মো. মুজাফ্ফরের ছেলে নেছার উদ্দিন (৩৮), মো. ইন্নামিন ওরফে ইবনে আমিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মো. এলাহদাদের ছেলে মো. এয়ার খাঁন (৩০) ও বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২০)।

র‌্যাব জানিয়েছে, আটকদের মধ্যে রবি উল্লাহ একজন চিহ্নিত ডাকাত। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে নিজের নামে একটি বাহিনী গড়ে তোলে কুতুবদিয়ার উপকূলীয় এলাকাসহ সাগরে জলদূস্যতা সংঘটন করত। আটক অন্যরা ডাকাত রবি বাহিনীর সক্রিয় সদস্য।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ইউছুপ বলেন, মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হাসের ঘোনা এলাকার এক লবণ মাঠে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক লবণ মাঠটি ঘিরে ফেললে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

“ পরে আটকদের দেহ তল্লাশী করে কোমড়ে লুকায়িত অবস্থায় এবং ঘটনাস্থলে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী ৭ টি বন্দুক, ১৯ টি গুলি ও ২ টি কিরিচ দা। ”

র‌্যাবের এ কর্মকর্তার ভাষ্য, আটকরা চিহ্নিত সংঘবদ্ধ ডাকাতদল ‘রবি উল্লাহ বাহিনীর’ সক্রিয় সদস্য। তারা কুতুবদিয়ার উপকূলীয় এলাকায় মাঠের লবণ ও ঘেরের মাছ লুট, ঘের দখল, ছিনতাই, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধ সংঘটন করে আসছিল। ডাকাত বাহিনীর প্রধান রবি উল্লাহ’র বিরুদ্ধে এসব অভিযোগে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্ণেল এম এ ইউছুপ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়ার ডাকাত দলের প্রধান রবি সহ আটক ৫ : অস্ত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ার ডাকাত দলের প্রধান রবি সহ আটক ৫ : অস্ত্র উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৯:১৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় বেশকিছু অস্ত্র ও গুলিসহ চিহ্নিত ডাকাতদলের প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর ২ টায় র‌্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউছুপ। আটকরা হল, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে রবি উল্লাহ ওরফে রবি ডাকাত (৪০), একই এলাকার মৃত মো. মুজাফ্ফরের ছেলে নেছার উদ্দিন (৩৮), মো. ইন্নামিন ওরফে ইবনে আমিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মো. এলাহদাদের ছেলে মো. এয়ার খাঁন (৩০) ও বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২০)। র‌্যাব জানিয়েছে, আটকদের মধ্যে রবি উল্লাহ একজন চিহ্নিত ডাকাত। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে নিজের নামে একটি বাহিনী গড়ে তোলে কুতুবদিয়ার উপকূলীয় এলাকাসহ সাগরে জলদূস্যতা সংঘটন করত। আটক অন্যরা ডাকাত রবি বাহিনীর সক্রিয় সদস্য। ইউছুপ বলেন, মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হাসের ঘোনা এলাকার এক লবণ মাঠে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক লবণ মাঠটি ঘিরে ফেললে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। “ পরে আটকদের দেহ তল্লাশী করে কোমড়ে লুকায়িত অবস্থায় এবং ঘটনাস্থলে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী ৭ টি বন্দুক, ১৯ টি গুলি ও ২ টি কিরিচ দা। ” র‌্যাবের এ কর্মকর্তার ভাষ্য, আটকরা চিহ্নিত সংঘবদ্ধ ডাকাতদল ‘রবি উল্লাহ বাহিনীর’ সক্রিয় সদস্য। তারা কুতুবদিয়ার উপকূলীয় এলাকায় মাঠের লবণ ও ঘেরের মাছ লুট, ঘের দখল, ছিনতাই, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধ সংঘটন করে আসছিল। ডাকাত বাহিনীর প্রধান রবি উল্লাহ’র বিরুদ্ধে এসব অভিযোগে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্ণেল এম এ ইউছুপ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×