হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী।

মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ‘অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তালিকায় তার তিন ছেলে শাহজাহান মিয়া, দিদার মিয়া ও ইলিয়াছের নামও রয়েছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
Print Image
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী। মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়। ২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ‘অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’ তিনি বলেন, ‘টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তালিকায় তার তিন ছেলে শাহজাহান মিয়া, দিদার মিয়া ও ইলিয়াছের নামও রয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×