হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দখলদার ইসরায়েলের, প্রাথমিক অভিযান শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন


তেল আবিব, ২৯ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সেখানে প্রাথমিক অভিযান শুরু করেছে।

এছাড়া গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা দিয়েছে দখলদাররা। এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য আরও কোনো বিরতি দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। তীব্র সমালোচনার মুখে এক মাস আগে গাজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে ইসরায়েল। উপত্যকাটির মানুষের কাছে যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেজন্য নির্দিষ্ট একটি সময়ে গাজায় হামলা বন্ধ রাখত দখলদাররা।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি এক্সে এক পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান এবং গাজা সিটিতে হামলার প্রাথমিক পর্যায় শুরু করেছি। আমরা গাজা সিটির উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।”

এরআগে গাজায় কৌশলগত বিরতি বাতিলের ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “আজ সকাল ১০টা থেকে, কৌশলগত স্থানীয় সামরিক বিরতি গাজা সিটিতে আর কার্যকর হবে না। এখন থেকে গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।”

আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছিল ইসরায়েল। এছাড়া শহরটির উপকণ্ঠে তাদের ট্যাংকও অবস্থান নিয়েছে। দখলদাররা গাজার সবচেয়ে বড় শহরটির নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরেই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে নতুন ৬০ হাজার রিজার্ভ সেনাকে জড়ো করছে তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দখলদার ইসরায়েলের, প্রাথমিক অভিযান শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দখলদার ইসরায়েলের, প্রাথমিক অভিযান শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ২৯ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সেখানে প্রাথমিক অভিযান শুরু করেছে।এছাড়া গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা দিয়েছে দখলদাররা। এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য আরও কোনো বিরতি দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। তীব্র সমালোচনার মুখে এক মাস আগে গাজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে ইসরায়েল। উপত্যকাটির মানুষের কাছে যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেজন্য নির্দিষ্ট একটি সময়ে গাজায় হামলা বন্ধ রাখত দখলদাররা।ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি এক্সে এক পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান এবং গাজা সিটিতে হামলার প্রাথমিক পর্যায় শুরু করেছি। আমরা গাজা সিটির উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।”এরআগে গাজায় কৌশলগত বিরতি বাতিলের ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “আজ সকাল ১০টা থেকে, কৌশলগত স্থানীয় সামরিক বিরতি গাজা সিটিতে আর কার্যকর হবে না। এখন থেকে গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।”আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছিল ইসরায়েল। এছাড়া শহরটির উপকণ্ঠে তাদের ট্যাংকও অবস্থান নিয়েছে। দখলদাররা গাজার সবচেয়ে বড় শহরটির নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরেই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে নতুন ৬০ হাজার রিজার্ভ সেনাকে জড়ো করছে তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×