হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন


ময়মনসিংহ, ৩১ আগস্ট – অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় উদ্ভূত পরিস্থিতিতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ে চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের মতোই বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, অবরুদ্ধ শিক্ষকদের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়েছিলাম। পরে হঠাৎ করে শুনতে পেলাম কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তাৎক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি ছিল না।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে জব্বারের মোড়ে অবস্থান নিতে শুরু করে। তারা এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলাকারীদের বিচারের দাবিতে তুলেছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ৩১ আগস্ট – অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় উদ্ভূত পরিস্থিতিতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে বিশ্ববিদ্যালয়ে চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়।রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের মতোই বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, অবরুদ্ধ শিক্ষকদের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়েছিলাম। পরে হঠাৎ করে শুনতে পেলাম কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তাৎক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি ছিল না।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে জব্বারের মোড়ে অবস্থান নিতে শুরু করে। তারা এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলাকারীদের বিচারের দাবিতে তুলেছেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ৩১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×