ঢাকা, ০২ সেপ্টেম্বর – ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকায় দিয়ে বলে তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। যদি আপনাদের কারও ওপরে কোন হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন।
তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।
নেতা-কর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন