হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইনি জটিলতায় জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন


মুম্বাই, ০৩ সেপ্টেম্বর – বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। তবে বনশালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও এফআইআর করা হয়েছে বলে খবর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বনশালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তার দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকী প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতীক।

প্রতীক আরও জানিয়েছেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বনশালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি প্রতীককে। উল্টে তার সঙ্গে নাকি খারাপ আচরণও করা হয়েছে।

প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। পাশাপাশি ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইনি জটিলতায় জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইনি জটিলতায় জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ সেপ্টেম্বর – বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। তবে বনশালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও এফআইআর করা হয়েছে বলে খবর।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বনশালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তার দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল।যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকী প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতীক।প্রতীক আরও জানিয়েছেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বনশালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি প্রতীককে। উল্টে তার সঙ্গে নাকি খারাপ আচরণও করা হয়েছে।প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। পাশাপাশি ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×