হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের রামু রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো: তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) কক্সবাজার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো: শেফায়েত উল্লাহর ছেলে।

দক্ষিণ মিটারছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান- কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

স্থানীয়দের ক্ষোভ :
এলাকাবাসীর অভিযোগ, রামুতে রেল লাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো: তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) কক্সবাজার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো: শেফায়েত উল্লাহর ছেলে। দক্ষিণ মিটারছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান- কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের ক্ষোভ : এলাকাবাসীর অভিযোগ, রামুতে রেল লাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×