হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন


ঢাকা, ০৫ সেপ্টেম্বর – জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন পাভেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ কারাগারে রাখার আবেদন করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। তবে মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠান ও একইসঙ্গে মূল নথি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালান। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ সেপ্টেম্বর – জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন পাভেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ কারাগারে রাখার আবেদন করেন।আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। তবে মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠান ও একইসঙ্গে মূল নথি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।মামলার সূত্রে জানা যায়, আসামিরা গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালান। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×