হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ সেপ্টেম্বর – রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়েছে, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়সঙ্গত সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সরকার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ সেপ্টেম্বর – রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার।শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়েছে, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়সঙ্গত সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সরকার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×