কক্সবাজারের টেকনাফে অবৈধ মাদকদ্রব্যসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাকমারকুল ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-২১ এর এ/৬ ব্লকের বাসিন্দা মো. সাবু ইসলাম ওরফে শফি (৫৫) কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে দেহ তল্লাশি করে তার হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
###
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান




মন্তব্য করুন