হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন সম্পন্ন করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০৭ সেপ্টেম্বর – অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সব বাধা অতিক্রম করে বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এ সরকার আগামী নির্বাচন সম্পন্ন করবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আদিলুর রহমান।

বাংলাদেশের জাহাজ শিল্পের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‌‌‘গার্মেন্টস শিল্পের পর গুরুত্বপূর্ণ শিল্প জাহাজ শিল্প। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের তৈরি জাহাজ বাংলাদেশের প্রতিক্ষায় ব্যবহৃত হবে। বর্তমানে দেশে জাহাজ শিল্প আরও ওপরের দিকে উঠছে। আনন্দ শিপইয়ার্ডে নির্মিত জাহাজগুলো বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে জাহাজ শিল্প আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের বাণিজ্যিক কাউন্সিলর বেলাল বেলিয়েট, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হেল বারি, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ মিজানুল রহমান, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরজ প্রমুখ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন সম্পন্ন করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন সম্পন্ন করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০৭ সেপ্টেম্বর – অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সব বাধা অতিক্রম করে বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এ সরকার আগামী নির্বাচন সম্পন্ন করবে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে।রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আদিলুর রহমান।বাংলাদেশের জাহাজ শিল্পের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‌‌‘গার্মেন্টস শিল্পের পর গুরুত্বপূর্ণ শিল্প জাহাজ শিল্প। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের তৈরি জাহাজ বাংলাদেশের প্রতিক্ষায় ব্যবহৃত হবে। বর্তমানে দেশে জাহাজ শিল্প আরও ওপরের দিকে উঠছে। আনন্দ শিপইয়ার্ডে নির্মিত জাহাজগুলো বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে জাহাজ শিল্প আরও এগিয়ে যাবে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের বাণিজ্যিক কাউন্সিলর বেলাল বেলিয়েট, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হেল বারি, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ মিজানুল রহমান, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরজ প্রমুখ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×