হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন


কাঠমান্ডু, ০৮ সেপ্টেম্বর – কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী প্রদীপ পাউডেল। মন্ত্রণালয়ের অধীনস্থ সমস্ত ফেডারেল হাসপাতালকে এই নির্দেশ দেন তিনি।

এই সংক্রান্ত জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কার্যকর করতে এবং প্রয়োজনে সময়মতো তা সরবরাহ করারও নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

কাঠমান্ডু উপত্যকার অ্যাম্বুলেন্স পরিষেবা নেটওয়ার্ককে হাসপাতাল থেকে রোগীদের স্থানান্তরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

একইভাবে, ডাক্তারসহ সকল স্বাস্থ্যকর্মীকে আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুঃখজনকভাবে ১৯ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া প্রায় ১০০ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সহিংসতা আরও ব্যাপক আকার ধারণ করে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ০৮ সেপ্টেম্বর – কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী প্রদীপ পাউডেল। মন্ত্রণালয়ের অধীনস্থ সমস্ত ফেডারেল হাসপাতালকে এই নির্দেশ দেন তিনি। এই সংক্রান্ত জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কার্যকর করতে এবং প্রয়োজনে সময়মতো তা সরবরাহ করারও নির্দেশ দিয়েছে। কাঠমান্ডু উপত্যকার অ্যাম্বুলেন্স পরিষেবা নেটওয়ার্ককে হাসপাতাল থেকে রোগীদের স্থানান্তরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। একইভাবে, ডাক্তারসহ সকল স্বাস্থ্যকর্মীকে আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুঃখজনকভাবে ১৯ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া প্রায় ১০০ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সহিংসতা আরও ব্যাপক আকার ধারণ করে। সূত্র: জাগো নিউজ এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×